Video of the day

Update StatusQuestion & AnswerImage/Video

সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

Album:

★ 'খ্রিষ্টাব্দ' নাকি 'খ্রিস্টাব্দ' ? ★ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

★ 'খ্রিষ্টাব্দ' নাকি 'খ্রিস্টাব্দ' ? ★

বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধান' অনুযায়ী খ্রিষ্ট + অব্দ = খ্রিষ্টাব্দ । এটি মিশ্র শব্দ ।

আগে বলা হতো, 'খ্রিস্ট' ইংরেজি শব্দ হতে এসেছে তাই দন্ত্য-স ব্যবহৃত হবে এবং 'অব্দ' সংস্কৃত শব্দ ।

কিন্তু, 'আধুনিক বাংলা অভিধান'-এ 'খ্রিষ্ট' শব্দকে নামবাচক বিশেষ্য অর্থাৎ একজন ব্যক্তিকে (যিশু) বুঝাচ্ছে—ইংরেজি শব্দ বুঝাচ্ছে না । [ব্যক্তিবাচক (নামবাচক) বিশেষ্য পদের বানানের ক্ষেত্রে ব্যাকরণের নিয়ম খাটে না]

এদিকে ইংরেজিতে 'christ'-এর '-st'-এর বাংলায় দন্ত্য-স হওয়া উচিত । কিন্তু, বাংলা ভাষার বর্তমানের পণ্ডিতগণ এটিকে আত্তীকৃত শব্দ হিসেবে বাংলায় এসেছে বলে ব্যাখ্যা দিচ্ছেন । তাঁদের যুক্তি হলো, 'খ্রিষ্ট' শব্দের বাংলা উচ্চারণ আমরা 'দন্ত্য-স'-এর মতো করি না । তাই, 'খ্রিষ্ট'-যুক্ত সকল শব্দে মূর্ধন্য-ষ ব্যবহার করা হয়েছে ।

কিন্তু, কেন জানি না, অভিধানে 'খ্রিষ্ট'-যুক্ত সকল শব্দের 'খ্রিষ্ট'-কে ব্যক্তিবাচক বিশেষ্য পদ হিসেবে লিখলেও 'খ্রিষ্টান' শব্দে ঠিক-ই ইংরেজি লিখেছেন । সেক্ষেত্রে, এটিতে কোনোভাবেই মূর্ধন্য-ষ হতে পারে না । কারণ, সংস্কৃত শব্দ ব্যতীত কোথাও মূর্ধন্য-ষ ব্যবহার করার নিয়ম নেই ।

বাংলা ভাষায় এরকম কিছু কিছু শব্দ নিয়ে আগেও টানাহ্যাঁচড়া করা হয়েছে—এখনও হচ্ছে ।

যাই হোক, যেহেতু বাংলা একাডেমির সর্বশেষ সংস্করণ করা 'আধুনিক বাংলা অভিধান'-এ 'খ্রিষ্ট'-যুক্ত সকল শব্দে মূর্ধন্য-ষ ব্যবহার করা হয়েছে, সেহেতু আমরাও পরবর্তী সংস্করণ না হওয়া পর্যন্ত শব্দগুলোকে 'খ্রিষ্টধর্ম', 'খ্রিষ্টপূর্ব', 'খ্রিষ্টান', 'খ্রিষ্টাব্দ', 'খ্রিষ্টীয়'—এভাবেই লিখব ।

আগে 'খৃস্টাব্দ', 'খৃস্টান', 'খৃস্টীয়' শব্দগুলোকেও শুদ্ধ বানান হিসেবে গণ্য করা হলেও বর্তমানে সেগুলোকে অভিধান থেকে বর্জন করা হয়েছে ।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম'-এ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়েও উল্লিখিত শব্দগুলোতে মূর্ধন্য-ষ ব্যবহার করার ব্যাপারে মত দেওয়া হয়েছে ।

সূত্র : বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধান' ।


Đã tiếp cận

người


Biểu mẫu liên hệ

নাম

ইমেল *

বার্তা *